বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মুশফিক-মাহমুদউল্লাহ

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়েছে, তিন সংস্করণেই ভালো করার কারণে ২২ জনের কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ এ প্লাস ক্যাটাগরিতে থাকবেন তাসকিন আহমেদ।

0
70
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশ বিদায় নিয়েছে কোনো ম্যাচ না জিতেই। বিদায় নিশ্চিত হওয়ার পর বাজে পারফরম্যান্সের কারণে সমালোচিত হয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। দলে তাদের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন ক্রিকেট বিশ্বের অনেক বিশ্লেষকও। এসবের মাঝেই আরও এক বছর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় ‍চুক্তিতে থাকছেন বলে জানা গেছে।

গত ৩ ফেব্রুয়ারি বিসিবি পরিচালকদের সভায় কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রস্তুত করা হয়েছে।

সবশেষ বছরের পারফরম্যান্স বিবেচনা করে তারপর কেন্দ্রীয় চুক্তির তালিকা তৈরি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার বৈশ্বিক গ্রেডিং পদ্ধতি মেনে এ+, এ, বি, সি ও ডি ক্যাটাগরিতে ভাগ করা হবে।

জাতীয় দলের তিন সংস্করণের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিম ‘এ’ ক্যাটাগরিতে থাকতে পারেন।

‘বি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

‘সি’ ক্যাটাগরিতে থাকছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও শেখ মেহেদীরা। কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাচ্ছেন নাসুম আহমেদ, খালেদ আহমেদরাও। তারা থাকছেন সর্বশেষ ক্যাটাগরি ‘ডি’তে।

তবে কেন্দ্রীয় চুক্তির প্রস্তাবিত তালিকায় নেই সাকিব আল হাসান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here