ভবিষ্যতে কেউ টাকা পাচার করলে ধরা পড়বে

অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে বিদেশি সহযোগীরা সহায়তা কমিয়ে দেবে।

0
235
ড. সালেহউদ্দিন আহমেদ
ড. সালেহউদ্দিন আহমেদ

ভবিষ্যতে কেউ টাকা পাচার করলে ধরা পড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর মহাখালীতে অনুষ্ঠিত ‘পলিসি ডায়ালগ অন ফিন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রাইভেট বা পাবলিক, যে-ই হোক, অর্থ পাচার করলে ধরা পড়বে। অর্থনৈতিক খাতে লুটপাট রোধে কার্যক্রম চলছে।

সালেহউদ্দিন আহমেদ আরও জানান, অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে বিদেশি সহযোগীরা সহায়তা কমিয়ে দেবে। ফিজিবিলিটি টেস্ট ছাড়া প্রকল্প গ্রহণ ও রাজস্ব নীতির দুর্বলতার কারণে অনেক প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

তিনি অন্তর্বর্তী সরকারের পদাঙ্ক অনুসরণ করে রাজনৈতিক ও আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here