নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে আল-আমিন নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
বনপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, “নাটোর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আরপি স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ হয়। এসময় যাত্রীবাহী বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য আল-আমিনের মৃত্যু হয়। এসময় আরও ৬ জন আহত হয়।”
তিনি আরও বলেন, “খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।”

