শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে উপস্থিত হয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহসিন কবির, অ্যাসিসট্যান্ট অ্যাটর্নি জেনারেল মো. শহিদুল ইসলাম, মেহেবুব হোসেন, মারিয়া তানজিমাৎ, নার্গিস পারভীন এলিজা প্রমুখ।