রাজধানীর পল্টন ও হাজারীবাগ থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতরা রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।