পেট্রোবাংলার পরিচালক পদের অতিরিক্ত দায়িত্বে প্রকৌশলী মো. শোয়েব

0
21
পেট্রোবাংলার পরিচালক পদের অতিরিক্ত দায়িত্বে প্রকৌশলী মো. শোয়েব

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অপারেশন অ্যান্ড মাইন্স) পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সংস্থাটির পরিচালক (পিএসসি) পদে কর্মরত ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শোয়েব।

গতকাল বৃহস্পতিবার পেট্রোবাংলার নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখা থেকে জারীকৃত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।মহাব্যবস্থাপক (প্রশাসন) শাহানা বেগম স্বাক্ষরিত আদেশে বলা হয়, জনস্বার্থে জারীকৃত এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

অফিস আদেশের তথ্য অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত অথবা পরিচালক (অপারেশন অ্যান্ড মাইন্স) পদে নতুন কেউ সার্বক্ষণিক দায়িত্ব না নেওয়া পর্যন্ত প্রকৌশলী মো. শোয়েব নিজ পদের পাশাপাশি অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব সামলাবেন।

আদেশের মূল শর্তাবলী হলো-

সাময়িক ব্যবস্থা: এই অতিরিক্ত দায়িত্ব প্রদানকে সম্পূর্ণ সাময়িক ব্যবস্থা হিসেবে গণ্য করা হবে।

জ্যেষ্ঠতা ও পদোন্নতি: এই পদায়ন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পারস্পরিক জ্যেষ্ঠতায় কোনো প্রভাব ফেলবে না এবং পরবর্তীতে নিয়মিত পদোন্নতির ক্ষেত্রে কারো অধিকার সৃষ্টি বা ক্ষুণ্ণ করবে না।

ভবিষ্যৎ পদায়ন: পরবর্তীতে এ পদে কোনো কর্মকর্তা পূর্ণাঙ্গভাবে নিয়োগ, বদলি বা পদোন্নতি পেলে প্রকৌশলী মো. শোয়েব স্বীয় পরিচালক (পিএসসি) পদে ফিরে যাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here