লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদল-শিবিরের হট্টগোল

0
24
লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদল-শিবিরের হট্টগোল

লক্ষ্মীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শহর ছাত্রশিবিরের নেতা সারোয়ার হোসেন বক্তব্যের সময় পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে সমালোচনা করেন। এতে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়, যা পরে উত্তেজনায় রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত হস্তক্ষেপ করেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। এতে অনুষ্ঠানটি কিছু সময়ের জন্য বিঘ্নিত হলেও পরে পুনরায় শুরু হয়।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক বলেন, দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here