সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি,৭৫ ভরি সোনা ও ২২ লাখ টাকা লুট

0
313

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের মামরকপুর গ্রামে এক সৌদি প্রবাসীর বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (২৭ জুলাই)গভীর রাতে রান্নাঘরের গ্রিল কেটে ঢুকে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল।

ডাকাতরা ঘরে থাকা নারী ও শিশুদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে তিনটি কক্ষ তছনছ করে প্রায় ৭৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২২ লাখ টাকা এবং একটি আইফোন লুট করে নেয়।

ডাকাতির সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলেন না।সৌদি প্রবাসী কামরুল ইসলামের মা রাজিয়া বেগম জানান,তার চার ছেলেই বিদেশে থাকেন। বাড়িতে ছিলেন শুধু তাদের স্ত্রী ও আট শিশু সন্তান।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম এবং সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেন।

সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ডাকাতদের শনাক্ত করতে তদন্ত চলছে। দ্রুতই জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here