ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া

0
3
ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া

ম্যাচের আগে কালো জাদু নিয়ে ছিল নানা আলোচনা। মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতে থাকা ঘানার সেই ওঝাকে হারাতে পারবে কিনা লাতিন আমেরিকার দেশটি, সেটাই ছিল প্রশ্ন। শেষ পর্যন্ত কাজ করল না কোন জাদুই। আরিয়াসের একমাত্র গোলে ঘানাকে ১-০ ব্যবধানে হারিয়ে শেষ ১৬তে পা রাখল হামেস রদ্রিগেসের দল।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় কলম্বিয়া। ৭ম মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়লেন জন করডোবা। বদলি হিসেবে নামেন লুইস সুয়ারেস।

১৪তম মিনিটে এগিয়ে যায় কলম্বিয়া। সুয়ারেজের দারুণ এক ক্রসে বল পেয়ে ডান পায়ের শটে বল জালে জড়ালেন জন আরিয়াস।

প্রথমার্ধে দাপট ছিল কলম্বিয়ার। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় লাতিন আমেরিকার দেশটি। এই হাফের শেষ মুহূর্তে কিছু দারুণ সেভে ঘানাকে ম্যাচে রেখেছেন কিপার।

গোল করে দলের লিড আরও বাড়িয়েছিলেন লুইস দিয়াস। তবে ৫৭ মিনিটে করা তার গোল অফসাইডের কারণে বাতিল হয়।

এর পরপরই গোলের দারুণ একটি সুযোগ নস্ট করেছেন দিয়াস।

শেষ পর্যন্ত আরিয়াসের ওই গোলেই ম্যাচ জিতেছে কলম্বিয়া। শেষ ১৬তে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here