ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোটরিচের ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা

0
1
ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোটরিচের ফ্রান্সে প্রবেশে নিষেধাজ্ঞা

অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা ও বসতি সম্প্রসারণের অভিযোগে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচসহ কয়েকজন ইসরায়েলি নেতার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্স।

মঙ্গলবার (৯ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো জানিয়েছেন, সমন্বিতভাবে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নরওয়ের সঙ্গে মিলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও সহিংসতা উসকে দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর অংশ হিসেবে ফ্রান্স স্মোটরিচসহ চারটি বসতি সংগঠনের নেতা এবং ২১ জন সহিংস বসতি স্থাপনকারীর ওপর দেশটিতে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্মোটরিচ পশ্চিম তীর দখল ও নতুন বসতি স্থাপনের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন। তিনি গাজায় পুনঃবসতি স্থাপন এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের অর্থনৈতিক স্থিতিশীলতা দুর্বল করার পক্ষেও বক্তব্য দিয়েছেন, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশই গ্রহণযোগ্য মনে করে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here