ঈদুল আজহা উপলক্ষে ছয় শতাধিক বন্দিকে মুক্তি দিলেন ওমানের সুলতান

0
84
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৬৪৫ জন কারাবন্দিকে ক্ষমা করেছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। ক্ষমাপ্রাপ্ত কারাবন্দিদের মধ্যে ওমানি নাগরিকদের পাশাপাশি বেশ কয়েকজন বিদেশি নাগরিকও আছেন। যাদের বিভিন্ন ধরনের মামলায় দণ্ডিত করা হয়েছিল।

শুক্রবার (৬ জুন) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, বৃহস্পতিবার সুলতানের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মুক্তিপ্রাপ্ত কয়েদিদের মধ্যে কতজন বিদেশি নাগরিক আছেন, তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে; তবে বলা হয়েছে যে এই বিদেশিদের শিগগিরই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

সূত্র: গালফ নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here