ঈদে টানা ১০ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১০ দিন ভোমরা বন্দরের সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ জুন থেকে পূনরায় বন্দরে আমদানী-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। উভয় দেশের কর্তৃপক্ষ আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।  

0
69

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত বাংলাদেশে ছুটি থাকায় এই সময়ে এ বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ১৫ জুন থেকে যথারীতি বন্দরের সকল কার্যক্রম চালু হবে। তবে বন্ধের সময়ে পাসপোর্টধারী যাত্রী আসা-যাওয়া করতে পারবেন। 

ভোমরা সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১০ দিন ভোমরা বন্দরের সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ১৫ জুন থেকে পূনরায় বন্দরে আমদানী-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। উভয় দেশের কর্তৃপক্ষ আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন।

ভোমরা বন্দর ইমিগ্রেশন বিভাগের ইনচার্জ তুফান কুমার মন্ডল বলেন, ‘আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও উভয় দেশের ইমিগ্রেশন বিভাগ চালু থাকবে। ফলে এ সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাওয়া-আসা করতে পারবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here