পুলিশের কাছ থেকে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিলো জনতা

0
1
পুলিশের কাছ থেকে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিলো জনতা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকায় এক ব্যক্তিকে আটকের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে হামিদুল ইসলাম নামে ওই ব্যক্তিকে আটক করার পর এলাকাবাসী পুলিশের চারপাশে জড়ো হয়ে তাকে ছেড়ে দেওয়ার দাবি জানায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শেষ পর্যন্ত পুলিশ তাকে মুক্তি দেয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিকেলে হামিদুল ইসলামকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করছিল পুলিশ। এ সময় স্থানীয় লোকজন বাধা দেন এবং একপর্যায়ে বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে জড়ো হয়ে আটক ব্যক্তির মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। এতে পুলিশ তাকে নিয়ে যেতে পারেনি।

স্থানীয়দের দাবি, হামিদুল ইসলামকে কোনো যৌক্তিক কারণ ছাড়াই আটক করা হয়েছিল। এ কারণে এলাকাবাসী তার মুক্তির দাবিতে একত্রিত হয়ে পুলিশের কাছে তাকে ছেড়ে দেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন-নবী বলেন, পুলিশ দেখে হামিদুল ইসলাম দৌড় দিলে সন্দেহের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে কোনো সন্দেহজনক কিছু না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। তবে পুলিশের কাজে বাধা দিয়ে মব সৃষ্টি করার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here