আইন-আদালতসর্বশেষসাব লিডমাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারBy thedailysky - ০৭/০৫/২০২৬031FacebookXPinterestWhatsApp ২০১৩ সালের একটি মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. জাফর সাদেক (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর বুধবার (৬ মে) নগরের কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি মো. জাফর সাদেক নগরের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ২ নম্বর চুরিয়ালটুলি লেইনের বাসিন্দা।কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, ফেনী মডেল থানার ২০১৩ সালের একটি মাদক মামলায় মো. জাফর সাদেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছিলেন আদালত। সাজা পরোয়ানা মূলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিলো।অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে থাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতে পাঠানো হচ্ছে।