লক্ষ্মীপুরের যুবদলের ১৬ নেতার পদত্যাগের পর কমিটিই বিলুপ্ত

0
24
লক্ষ্মীপুরের যুবদলের ১৬ নেতার পদত্যাগের পর কমিটিই বিলুপ্ত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের কুশাখালী ইউনিয়ন যুবদলের নতুন কমিটির ৩১ জনের মধ্যে ১৬ নেতার পদত্যাগের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ওই কমিটি বিলুপ্ত করে দিয়েছে কেন্দ্রীয় যুবদল।

মঙ্গলবার (২৮ জুলাই) যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে কী কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে তা প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

জেলা যুবদলের দপ্তর সম্পাদক শামছুল আহসান মামুন বলেন, কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় এ কমিটি বিলুপ্ত করা হয়।

জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন বলেন, ‘কমিটি ঘোষণা করার পর কয়েকজন পদত্যাগ করেছে শুনেছি। কিন্তু কোন পদত্যাগপত্র আমাদের কাছে পৌঁছায়নি। সোশাল মিডিয়াসহ গণমাধ্যমে পদত্যাগের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ হয়। এটি কেন্দ্রীয় যুবদলের দৃষ্টিগোচর হলে তারা কমিটি বিলুপ্ত করেন।’

জানা গেছে, রোববার (২৬ জুলাই) রাতে ফেসবুকে কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি প্রকাশ করা হয়।

এর আগে সম্মেলনও করা হয়েছিল। কমিটি দেয়ার একদিন পার না হতেই সোমবার (২৭ জুলাই) ৬ জন যুগ্ম আহ্বায়ক ও ১০ জন সদস্য পদত্যাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here