নাগিন হয়ে ফণা তুলবেন শ্রদ্ধা

সাফল্যের পর এবার নাগিন চরিত্রে হাজির হচ্ছেন শ্রদ্ধা কাপুর।

0
215
শ্রদ্ধা কাপুর
শ্রদ্ধা কাপুর

মাত্র ৬০ কোটি রুপি বাজেটে নির্মিত ‘স্ত্রী ২’ বক্স অফিসে ৯০০ কোটি রুপি আয় করে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর রেকর্ড ভেঙে দিয়েছে। এটি এখন হিন্দি চলচ্চিত্রের সর্বোচ্চ আয় করা সিনেমা।

সাফল্যের পর এবার নাগিন চরিত্রে হাজির হচ্ছেন শ্রদ্ধা কাপুর। নির্মাতা নিখিল দ্বিবেদি জানিয়েছেন, সিনেমাটি নিয়ে শ্রদ্ধা ভীষণ উচ্ছ্বসিত। এতে শ্রদ্ধাকে সাপের ভূমিকায় দেখা যাবে, যে তার চেহারা পরিবর্তন করতে পারে। শুটিং শিগগিরই শুরু হবে।

এদিকে, ‘স্ত্রী ৩’-এর ঘোষণা দিয়েছেন শ্রদ্ধা। এতে রাজকুমার রাওসহ আগের চরিত্রগুলো থাকবে। গুঞ্জন রয়েছে, এতে অক্ষয় কুমারও যুক্ত হতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here