পল্টনে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

দুর্ঘটনার পর পল্টন মোড় এলাকায় কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের দ্রুত পদক্ষেপে যান চলাচল স্বাভাবিক করা হয়।

0
219

রাজধানীর পল্টন মোড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং একজন আহত হয়েছেন।

রোববার (১৭ নভেম্বর) ভোর ৫টার দিকে ইউনিক পরিবহনের একটি বাস ও একটি পেঁয়াজবাহী ট্রাকের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় একটি অটোরিকশাও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়। এতে রিকশার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন রিকশাচালক। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ বলেন, দুর্ঘটনায় আহত রিকশাচালককে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়।

দুর্ঘটনার পর পল্টন মোড় এলাকায় কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের দ্রুত পদক্ষেপে যান চলাচল স্বাভাবিক করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট বাস ও ট্রাক আটক করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পল্টন থানা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here