উরুগুয়ে ম্যাচের একদিন আগেই একাদশ প্রকাশ ব্রাজিলের

বুধবার (২০ নভেম্বর) ঘরের মাঠ সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় বাংলাদেশ সময় পৌনে ৭টায় উরুগুয়ের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

0
259

উরুগুয়ের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেরদিন প্রেস কনফারেন্সে এসে নিজেদের একাদশ জানিয়ে দিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। বুধবার ২০ নভেম্বর ঘরের মাঠ সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় বাংলাদেশ সময় পৌনে ৭টায় উরুগুয়ের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বছরের শেষ ম্যাচে গোলরক্ষক হিসেবে এডারসনকেই ধরে রেখেছেন দরিভাল। সেন্টারব্যাকে মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাঘলেইয়াসকে সঙ্গ দেবেন দানিলো ও আবনের। ব্রুনো গিমারায়েস, গেরসন ও রাফিনহা থাকছেন মিডফিল্ডে। আক্রমণে ভিনিসিয়াস জুনিয়রকে সঙ্গ দেবেন ইগর হেসুস এবং সাভিনহো। যার অর্থ এই ম্যাচে কেবল এক পরিবর্তন নিয়েই দলকে মাঠে নামাবেন ব্রাজিল কোচ।

বর্তমানে ১৭ পয়েন্ট নিয়ে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ স্থানে আছে ব্রাজিল। সবার ওপরে আর্জেন্টিনা। তাদের পয়েন্ট ২২। দুইয়ে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৯, সমান পয়েন্টে কলম্বিয়া পিছিয়ে আছে গোলব্যবধানে।

উরুগুয়ে ম্যাচে ব্রাজিল একাদশ: এডারসন; দানিলো, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাঘলেইয়াস ও আবনের; ব্রুনো গিমারায়েস, গেরসন, রাফিনিয়া; ভিনিসিয়ুস জুনিয়র, ইগর হেসুস এবং সাভিনহো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here