টাঙ্গাইলের মধুপুর উপজেলার মালাউরিতে মিনি পিকআপ ভ্যান ও বাসের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর সকাল সাড়ে পাঁচটার দিকে মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জামালপুরের ইসলামপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের শাহজল সেক, একই গ্রামের রবিজল সেক, পিকআপ চালক মহালগিরি বাজার এলাকার সুজন মিয়া ও পিকআপের হেলপার আমজাদ হোসেন।
স্থানীয় ও মধুপুর থানা পুলিশ জানায়, মালাউরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা হইতে মধুপুরগামী বিনিময় বাস ও মধুপুর হতে ঢাকাগামী মিনি পিকআপের সংঘর্ষে পিকআপের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলে নিহত হয়। পিকআপে থাকা দুজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত তিনজন সবজির ব্যবসা করতেন। ঢাকা থেকে সবজি বিক্রি করে জামালপুরের বাড়ি ফিরছিলেন তারা।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল হক বলেন, চারজনের লাশ উদ্ধার করে করিয়া ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার থানা হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।


