তিন মাসে প্রবাসী আয় এসেছে ৬৫৪ কোটি ডলার

দেশের আটটি বিভাগের মধ্যে প্রবাসী আয়ের প্রবাহে শীর্ষে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ।

0
195

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) দেশে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৬৫৪ কোটি ২০ লাখ ডলার। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে এসেছে প্রায় ৪৭ শতাংশ, যা অন্যান্য বিভাগগুলোর তুলনায় সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জেলাভিত্তিক প্রবাসী আয়ের শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা জেলা। এখানে প্রবাসীরা পাঠিয়েছেন ২১৩ কোটি ৮৭ লাখ ডলার। বিপরীতে, বান্দরবানে এ সময়ে এসেছে সবচেয়ে কম, মাত্র ৪৫ লাখ ডলার।

দেশের আটটি বিভাগের মধ্যে প্রবাসী আয়ের প্রবাহে শীর্ষে রয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ। গত তিন মাসে রেমিট্যান্সের বড় অংশ এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশটি থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ১০৩ কোটি ২১ লাখ ডলার, যা তালিকার শীর্ষে। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে আমেরিকা ও সৌদি আরব।

প্রবাসীদের পাঠানো এ অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here