৪৪তম বিসিএসের প্রায় ৪ হাজার প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল

৮ অক্টোবর তৎকালীন কমিশনের পদত্যাগের পর নতুন কমিশনের প্রথম সভায় এ পরীক্ষাগুলো পুনরায় আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

0
203

সরকারি কর্ম কমিশন (পিএসসি) বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত ৪৪তম বিসিএসের ৩ হাজার ৯৩০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা বাতিল করেছে। তাদের নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

আজ (১৮ নভেম্বর) সন্ধ্যায় পিএসসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি পিএসসির চলমান ক্যাডার ও নন-ক্যাডার পরীক্ষার বিষয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১ হাজার ৭৩২ জন প্রার্থীর মধ্যে গত ১৮ জুলাই ৩ হাজার ৯৩০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। তবে সরকার পরিবর্তনের পর ২৫ আগস্ট থেকে বাকি পরীক্ষাগুলো স্থগিত করা হয়। পরবর্তীতে ৮ অক্টোবর তৎকালীন কমিশনের পদত্যাগের পর নতুন কমিশনের প্রথম সভায় এ পরীক্ষাগুলো পুনরায় আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন চলমান রয়েছে। দ্বিতীয় পরীক্ষক কর্তৃক মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে। নতুন কমিশন পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের নিকট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেG

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল গত ৯ মে প্রকাশিত হয়। এতে ১০ হাজার ৬৩৮ জন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন। তবে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে আরও সমসংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে পুনরায় ফলাফল ঘোষণা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here