জামালপুরে শিশুকে ধর্ষণ, একজনের যাবজ্জীবন কারাদণ্ড

0
196

জামালপুরে শিশু ধর্ষণ মামলায় শহিদ মিয়া নামে একজনকে যাবজ্জীবন ও এক লাখ টাকা অর্থদণ্ড  অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর সিনিয়র জেলা ও দায়রা জজ  মো. শহিদুল ইসলাম এ রায় দেন।

সাজাপ্রাপ্ত শহিদের বাড়ী মেলান্দহ উপজেলায়। তিনি উপজেলার দিলালেরপাড়া এলাকা মৃত দস্তর মন্ডলের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, ২০১৬ সালের ২৭ এপ্রিল ভোর ৫ টায় মেলান্দহ উপজেলার দিলালেরপাড়া গ্রামের মো. আছাদুল্লাহ’র ৭ বছর বয়সী কন্যা শিশুকে জোর পুর্বক প্রতিবেশী মৃত দস্তর মন্ডলের ছেলে শহিদ মিয়া ধর্ষণ করে। পরেরদিন মেয়ের বাবা আছাদুল্লাহ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯(১) ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করে। ১০ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন আদালত।

শহিদের বড় মেয়ে শাহানা জানান, তার বাবাকে মিথ্যা মামলায় ফাসানো হয়েছে৷ আমরা এ রায়ে সন্তুষ্ট না৷ আমরা উচ্চ আদালতে আপীল করবো।

তবে, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পিপি মো. রেজাউল আমীন (শামীম) জানান এ রায়ে আমরা সন্তুষ্ট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here