জামায়াতের উদ্যোগে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি

বাজারে সব সময়ই পণ্যের দাম বেশি ছিল, কিন্তু আজ জামাতের উদ্যোগে আমরা সস্তায় পণ্য কিনতে পেরেছি, এটি আমাদের জন্য খুব উপকারি হয়েছে।

0
221

পটুয়াখালীর মহিপুরে বাংলাদেশের জামায়াতে ইসলাম মহিপুর ইউনিয়ন শাখার উদ্যোগে বাজার সিন্ডিকেট ভেঙে স্থানীয় জনগণের জন্য ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করা হয়।

বৃহস্পতিবার সকালে মহিপুর বাজারে জামায়াতে ইসলামী মহিপুর ইউনিয়ন শাখার সভাপতি তোফাজ্জল হোসেন সিপাহী’র নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়।

পণ্য বিক্রেতারা স্থানীয় বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর অতিরিক্ত মুনাফা লাভের উদ্দেশ্যে একত্রিত হয়ে দাম বাড়িয়ে দিচ্ছিলেন। যা সাধারণ জনগণের জন্য অস্বাভাবিক হয়ে উঠেছিল। বিষয়টি জামায়াতে নেতাদের নজরে আসলে তারা ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় শুরু করেন।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেক সাধারণ মানুষ তাদের অভিমত ব্যক্ত করেছেন।

মহিপুর গ্রামের বাসিন্দা আব্দুস সালাম বলেন, ‘বাজারে সব সময়ই পণ্যের দাম বেশি ছিল, কিন্তু আজ জামাতের উদ্যোগে আমরা সস্তায় পণ্য কিনতে পেরেছি, এটি আমাদের জন্য খুব উপকারি হয়েছে।’

আরেক ক্রেতা মো. কামাল হোসেন বলেন, ‘বাজার সিন্ডিকেটের কারণে আমরা প্রায়ই বেশি দামেই পণ্য কিনতে বাধ্য হতাম, কিন্তু আজকের এই উদ্যোগের ফলে তা কম মূল্যে পেয়েছি। এটি খুবই ভালো পদক্ষেপ।’

মহিপুর ইউনিয়ন শাখার সভাপতি তোফাজ্জল হোসেন সিপাহী বলেন, ‘আমরা চেষ্টা করছি মহিপুর ইউনিয়নের মানুষের জন্য একটি ন্যায্য বাজার ব্যবস্থা গড়ে তুলতে। আজকের কর্মসূচি তারই অংশ। জামাতের এই উদ্যোগ শুধু বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিরোধ গড়বে না, বরং মানুষের মধ্যে ন্যায্য মূল্যের পণ্য সরবরাহ নিশ্চিত করবে।’

এতে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ জনগণ। কর্মসূচির প্রথম অংশে, জামায়াতে নেতারা বাজারের বিভিন্ন পণ্যের দাম পর্যালোচনা করেন এবং তা সঠিকভাবে মূল্যায়ন করে ন্যায্য দামে পণ্য বিক্রয়ের ব্যবস্থা গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here