নাটোরের বাগাতিপাড়ায় জুয়েল রানা নামের এক যুবক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষপানে আত্মহত্যা করেছেন।
শুক্রবার সকালে উপজেলার পাকা ইউনিয়নের বড় চিথলিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
জুয়েল রানা উপজেলার একই এলাকার রহিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেড় মাস আগে জুয়েল একই উপজেলার চকগোয়াস এলাকার সেবা আক্তার কে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পরই তার স্ত্রী তাকে ছেড়ে অন্য আরেক পুরুষের কাছে চলে যান। এতে জুয়েল নিজেকে সামলাতে না পেরে ঘটনার দিন সকালে ফসলে দেয়া কীটনাশক খেয়ে নিজ বাড়িতে ছটফট করতে থাকে। পরে তার ফেসবুকে দেয়া স্ট্যাটাস এবং তার ছটফটানি দেখে পরিবারের লোকের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসা করলে সে বিষপানের কথা স্বীকার করে। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায়।
জুয়েল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন ‘আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে আতাউর আর আমার স্ত্রী সেবা। এরা দুইজন কুকুরের চেয়েও নিকৃষ্টমানের মানুষ হয়ে গেছে। এরা আমাকে সুন্দর পৃথিবীতে বাঁচতে দেয়নি। এদের কঠিন শাস্তি হোক এটায় আমার চাওয়া।’
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। আর এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


