যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৫৩ হাজার যানবাহন পারাপার, টোল ৩ কোটি ৬৮ লাখ টাকা

0
1
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৫৩ হাজার যানবাহন পারাপার, টোল ৩ কোটি ৬৮ লাখ টাকা

আর মাত্র এক দিন পর ঈদুল আজহা। ঈদ যতই ঘনিয়ে আসছে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহন ও ঘরমুখো মানুষের সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে।

রবিবার (২৪ মে) রাত ১২টা থেকে সোমবার (২৫ মে) রাত ১২টা পর্যন্ত এতে যমুনা সেতুর ওপর দিয়ে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬৮ লাখ ৩৫ হাজার ৭৫০ টাকা।

মঙ্গলবার (২৬ মে) সকালে যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তরবঙ্গগামী ৩২ হাজার ১৮৬টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৯২ লাখ ২ হাজার ৬০০ টাকা। ঢাকাগামী ২১ হাজার ৬০টি যানবাহন থেকে টোল আদায় ১ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার ১৫০ টাকা।

যমুনা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানিয়েছেন, ঈদযাত্রার শুরু থেকেই যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে আলাদা করে দুটি করে বুথ দিয়ে মোটারসাইকেল পারাপার হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here