সীমান্তে সোয়া কোটি টাকার চোরাই পণ্য আটক

0
214

সিলেটে পৃথক অভিযানে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ ও ২২ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি, শীতের কম্বল, চিনি, শুঁটকি, চকলেট, বিস্কুট, সনপাপড়ি, গরুর মাংস, সাবান, মদ, বাংলাদেশি রসুন, শিং মাছ, মাহিন্দ্রা ট্রাক্টর এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২১ লাখ ৬৩ হাজার ৭৭০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানি মালামাল জব্দ করা হয়। আটক চোরাচালানি মালামালগুলোর বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here