ঈদ ছাড়াও আমার সিনেমা সুপারহিট হয়েছে: শাকিব খান

ভালো গল্প থাকলে ঈদ ছাড়াও সিনেমা দর্শকদের মন জয় করতে পারে। দরদ সেই সত্যটা আবারও প্রমাণ করল।

0
194

ঢাকাই সিনেমার কিং শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা দরদ-এর স্পেশাল স্ক্রিনিং অনুষ্ঠিত হলো জমকালো আয়োজনে। শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে এই প্রদর্শনী আয়োজন করা হয়। শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের সহযোগিতায় এবং হেলথ অ্যান্ড হাইজিন ব্র্যান্ড একনল-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই ইভেন্টে ঢালিউডের তারকারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে যোগ দেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, পূজা চেরী, পরিচালক অনন্য মামুন, সেমন্তি সৌমি, প্রার্থনা ফারদিন দীঘি এবং অর্চিতা স্পর্শিয়ার মতো জনপ্রিয় তারকারা।

বিশেষ প্রদর্শনী শেষে শাকিব খান তাঁর দীর্ঘ ক্যারিয়ারের সাফল্যের কথা উল্লেখ করে বলেন,”এ বছরের হাইয়েস্ট ওপেনিং কালেকশন করেছে দরদ। এর মানে, ঈদ ছাড়া সিনেমাও সুপারহিট হতে পারে। আমার ক্যারিয়ারে যত বিগ হিট সিনেমা এসেছে—প্রিয়া আমার প্রিয়া, কোটি টাকার কাবিন—সবই ঈদ ছাড়াই মুক্তি পেয়েছে। এটা সবসময় প্রমাণিত যে ভালো গল্প থাকলে ঈদ ছাড়াও সিনেমা দর্শকদের মন জয় করতে পারে। দরদ সেই সত্যটা আবারও প্রমাণ করল।”

দেশি ও বিদেশি নায়িকাদের সঙ্গে কাজের প্রসঙ্গে এক প্রশ্নে শাকিব খান জানান,”আমি এখন নায়িকাদের সিডিউলই পাচ্ছি না। যেহেতু বছরে দুই-তিনটা সিনেমা করি, তাই শিডিউল মেলাতে হয়। কিন্তু আমাদের দেশি নায়িকারা অনেক বেশি কাজ করেন, তারা বেশ ব্যস্ত থাকেন। তাদের শিডিউল পেলেই আবার একসঙ্গে কাজ হবে।”

মুক্তির প্রথম দিনেই দরদ সিনেমাটি বিশাল বাণিজ্যিক সাফল্য পেয়েছে। এর অসাধারণ ওপেনিং কালেকশন ইতিমধ্যে চলচ্চিত্রপ্রেমীদের নজর কেড়েছে। শাকিব খানের এই সিনেমা তার ক্যারিয়ারে নতুন একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here