বৈরুতে ইসরায়েলের বিধ্বংসী হামলা

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবন ধ্বংস হয়ে যাওয়া এবং ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের চিত্র দেখা যাচ্ছে।

0
199

লেবাননের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে ইসরায়েলি বিমান হামলায় আটতলার একটি আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এ ঘটনায় চারজন নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার (২৩ নভেম্বর) ভোর ৪টার দিকে ইসরায়েল রাজধানীর ঘনবসতিপূর্ণ বাস্তা এলাকায় পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে আটতলার ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হয়। লেবাননের ন্যাশনাল নিউজ অ্যাজেন্সি (এনএনএ) জানায়, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ভবন ধ্বংস হয়ে যাওয়া এবং ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষের চিত্র দেখা যাচ্ছে।

এ বিষয়ে এখনো ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে লেবাননের দক্ষিণাঞ্চলে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

সেপ্টেম্বরের পর থেকে ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে। হামাসের সঙ্গে লড়াইয়ের পটভূমিতে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইসরায়েলের এই অভিযানের মূল কারণ।

লেবানন কর্তৃপক্ষ জানায়, চলমান সংঘাতে এখন পর্যন্ত ৩,৫০০ জনের বেশি লেবাননি নিহত হয়েছেন এবং ১০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়েছেন। সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here