ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে ২,৫২৪ জনবল নিয়োগ

0
206

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ১৪টি ক্যাটাগরির ২,৫২৪ পদে জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর আগে মার্চ মাসে ৩,০১৭ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলেও তা সংশোধন করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবার দ্বিতীয় দফায় সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। তবে যাঁরা পূর্বে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

নতুন বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদে যোগ্যতা, পদসংখ্যা ও বেতন স্কেল উল্লেখ করা হয়েছে।

সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৫
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস, সাঁটলিপি ও টাইপিং দক্ষতা।
বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড ১৩)
সার্ভেয়ার

পদসংখ্যা: ৮৫
যোগ্যতা: সার্ভেয়িং টেকনোলজিতে ডিপ্লোমা।
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)
ট্রাভার্স সার্ভেয়ার

পদসংখ্যা: ৪
যোগ্যতা: সার্ভেয়িং টেকনোলজিতে ডিপ্লোমা।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)
ড্রাইভার

পদসংখ্যা: ১২
যোগ্যতা: জেএসসি পাস, ড্রাইভিং লাইসেন্স।
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড ১৫)
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২১
যোগ্যতা: এইচএসসি বা সমমান।
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)
অফিস সহায়ক

পদসংখ্যা: ১৮২
যোগ্যতা: এসএসসি বা সমমান।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)
চেইনম্যান

পদসংখ্যা: ১৪৫
যোগ্যতা: এসএসসি বা সমমান।
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)
এ ছাড়া অন্যান্য পদগুলোর বিস্তারিত তথ্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের নিয়মাবলি
১. আবেদন করতে হবে অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে।
২. ১-১২ নম্বর পদের জন্য আবেদন ফি ২২৩ টাকা এবং ১৩-১৪ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে জমা দিতে হবে।
৩. আবেদনপত্র পূরণের শেষ সময়: ৯ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা।

যাঁরা পূর্বে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
নিয়োগ প্রক্রিয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোটাসংক্রান্ত বিধি অনুসরণ করা হবে।
বিস্তারিত তথ্যের জন্য ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটে চোখ রাখুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here