সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় বাড়ল

0
104

সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী, তারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই বিবরণী জমা দিতে পারবেন।

রোববার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকলেস উর রহমান এ ঘোষণা দেন।

সিনিয়র সচিব বলেন, অনেক সরকারি কর্মচারী দীর্ঘদিন সম্পদ বিবরণী জমা দেননি, ফলে কীভাবে জমা দিতে হবে তা নিয়ে তারা বিভ্রান্তিতে আছেন। এ কারণেই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাধারণত প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নিয়ম থাকলেও এ বছর তা ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল। সময়সীমা বৃদ্ধির মাধ্যমে কর্মচারীদের জন্য প্রক্রিয়াটি সহজ করার পদক্ষেপ নেওয়া হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here