নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

তাকে ফৌজদারহাট ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

0
199

চট্টগ্রামের সীতাকুণ্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. রায়হান উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার ভাটিয়ারী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রায়হান উদ্দিন উপজেলার মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান জানান, রায়হানের বিরুদ্ধে একাধিক মামলা আছে। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। এরপর তার অবস্থান জানতে পেরে ফৌজদারহাট ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here