ইমরান খানের মুক্তির দাবিতে সংঘর্ষ, নিহত ১, আহত ১১৯

সরকার বিক্ষোভ দমাতে ইসলামাবাদে ব্যারিকেড ও শিপিং কন্টেইনার দিয়ে রাস্তা বন্ধ করে এবং ইন্টারনেট সেবা বন্ধ রাখে।

0
233

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১১৯ জন। সোমবার ইসলামাবাদে প্রবেশের চেষ্টাকালে এই সংঘর্ষ ঘটে।

পাঞ্জাব প্রদেশের পুলিশ প্রধান উসমান আনোয়ার জানান, সংঘর্ষে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং দুই কর্মকর্তার অবস্থা গুরুতর। বিক্ষোভকারীরা ২২টি পুলিশের গাড়িতে আগুন দেয়।

পিটিআই নেতা আশিম আরবাব বলেন, ইমরান খানের সমর্থকরা কঠিন পরিস্থিতিতেও মনোবল ধরে রেখেছেন। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি নিহত পুলিশ সদস্যের ঘটনায় দায়ীদের শাস্তির প্রতিশ্রুতি দেন।

সরকার বিক্ষোভ দমাতে ইসলামাবাদে ব্যারিকেড ও শিপিং কন্টেইনার দিয়ে রাস্তা বন্ধ করে এবং ইন্টারনেট সেবা বন্ধ রাখে। এরই মধ্যে শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও বন্ধ ঘোষণা করা হয়।

নিরাপত্তা বাহিনী দাবি করেছে, তারা চরম সংযম দেখিয়েছে, তবে পিটিআই অভিযোগ করেছে যে তাদের কর্মীদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here