কিয়ামতের ভয়ংকর দিনে সূর্যের তাপ অত্যন্ত তীব্র হবে। সেই কঠিন সময়ে আল্লাহ তায়ালা কিছু বিশেষ মানুষকে তাঁর আরশের ছায়ায় আশ্রয় দেবেন। রাসুলুল্লাহ (সা.) এর বর্ণনা দিয়েছেন।
এই সৌভাগ্যবান ব্যক্তিরা হলেন:
১. ন্যায়পরায়ণ শাসক— যারা আল্লাহর বিধান মেনে ন্যায় প্রতিষ্ঠা করেন।
২. ইবাদতে লালিত যুবক— যিনি ছোট থেকেই আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করেছেন।
৩. মসজিদের প্রতি হৃদয়ের টান— যার মন সবসময় মসজিদের সঙ্গে যুক্ত থাকে।
৪. আল্লাহর জন্য বন্ধুত্ব— দুই ব্যক্তি যারা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে।
৫. পাপ থেকে বিরত থাকা— যাকে কোনো সুন্দরী নারী পাপের জন্য আহ্বান জানালে তিনি আল্লাহকে ভয় করে তা প্রত্যাখ্যান করেন।
6. গোপনে দানকারী— যিনি এতটাই গোপনে দান করেন যে তার ডান হাতের দান বাঁ হাতও জানতে পারে না।
7. আল্লাহকে স্মরণ করে কাঁদা ব্যক্তি— যিনি একান্তে আল্লাহকে স্মরণ করে চোখের পানি ফেলেন।(সহিহ বুখারি, হাদিস: ১৪২৩)
এই সাত শ্রেণির মানুষ তাদের ইবাদত, ন্যায়পরায়ণতা, সংযম, এবং আল্লাহভীতি দিয়ে নিজেকে আল্লাহর কাছে প্রিয় করেছেন। তারা আল্লাহর নির্দেশ মেনে নিজেদের কামনা-বাসনা নিয়ন্ত্রণ করেছেন।
আমাদের দায়িত্ব এসব গুণাবলি অর্জনের চেষ্টা করা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সৎপথে থাকা। আল্লাহ আমাদের কিয়ামতের দিনে আরশের ছায়ায় স্থান দিন।


