ভারতের তারকা পেসার মোহাম্মদ সিরাজের প্রেমের গুঞ্জনে তোলপাড় নেটপাড়া। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং বিগ বস ১৩-খ্যাত মাহিরা শর্মার ইনস্টাগ্রাম পোস্টে সিরাজের লাইক দেখে শুরু হয়েছে নানা জল্পনা। ভক্তরা জানতে চাইছেন, এটি কি নেহায়েতই ভালোলাগা, নাকি ভালোবাসার সূচনা?
মাহিরা শর্মা সম্প্রতি কালো রঙের পিঠখোলা লেহেঙ্গা চোলি পরে বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে আপলোড করেন। সেই ছবিতে মোহাম্মদ সিরাজের দেওয়া লালের হৃদয় চিহ্নের লাইক নজর কাড়ে ভক্তদের। মুহূর্তেই সেই লাইক নিয়ে শুরু হয় গুঞ্জন।
অজিভূমে (অস্ট্রেলিয়ার মাটিতে) স্টিভ স্মিথ ও উসমান খাজাদের বিপক্ষে আগুনে বোলিং করে আলোচনায় থাকা সিরাজ, এবার আলোচনায় এসেছেন প্রেমের খবরে। মাঠের বাইরে তার এই নতুন সম্পর্কের গুঞ্জন নিয়ে ইতোমধ্যেই সরগরম বলিউড এবং ক্রিকেটপাড়া।
মাহিরা শর্মা তার অভিনয় ও স্টাইলের জন্য বলিউডে বেশ জনপ্রিয়। সিরাজের সঙ্গে তার সম্ভাব্য সম্পর্ক নিয়ে নেটিজেনরা দারুণ কৌতূহলী। তবে এখন পর্যন্ত এ নিয়ে সিরাজ বা মাহিরার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।
ভক্তরা একদিকে সিরাজের খেলার প্রশংসা করছেন, অন্যদিকে মজা করে বলছেন— “বোলিংয়ের মতোই প্রেমের খেলাতেও সিরাজ ঝড় তুলছেন।” তবে এ গুঞ্জনের ভিত্তি কতটা সত্যি, তা সময়ই বলে দেবে।


