কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৩

কনস্টেবল পদে লিখিত পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের আইডি কার্ড পরীক্ষা করার সময় প্রক্সির বিষয়টি ধরা পড়ে।

0
235

যশোরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। বুধবার স্থানীয় ডা. আব্দুর রাজ্জাক কলেজ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- শিপন হোসেন রাসেল (২২), সামিউল হক (৩০) এবং সরোয়ার হোসেন (২৮)। তারা যথাক্রমে জামালপুর, শেরপুর এবং নেত্রকোনা জেলার বাসিন্দা।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, কনস্টেবল পদে লিখিত পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের আইডি কার্ড পরীক্ষা করার সময় প্রক্সির বিষয়টি ধরা পড়ে। শিপন হোসেন রাসেল, সামিউল হক, এবং সরোয়ার হোসেন যথাক্রমে আলিমুল, মোহাম্মদ রাসেল, এবং রাকিবুল নামে প্রকৃত পরীক্ষার্থীদের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here