বলিউড অভিনেত্রী মল্লিকা শেরওয়াত তার ফরাসি প্রেমিক সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্কের ইতি টেনেছেন। আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা দিয়ে মল্লিকা জানান, তিনি আর ভরসা করতে পারছেন না।
২০১৬ সাল থেকে ফরাসি ব্যবসায়ী সিরিলের সঙ্গে সম্পর্কে ছিলেন মল্লিকা। একসময় নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে উল্লেখ করলেও এখন এই বিচ্ছেদের পর নিজেকে ভীষণ একা অনুভব করছেন বলে জানান তিনি।
সম্প্রতি বলিউডে ‘ভিকি বিদ্যা কা উওওয়ালা ভিডিও’ ছবির মাধ্যমে ফিরে আসা এই অভিনেত্রী নতুন সম্পর্ক বা বিয়ে নিয়ে আপাতত কোনো পরিকল্পনা করছেন না।
মল্লিকার মতে, বিয়েতে বিশ্বাস করি, কিন্তু এখন এসব নিয়ে উদাসীন। তাই নতুন করে প্রেম বা সম্পর্কে জড়ানো নিয়েও কোনো পরিকল্পনা নেই তার।


