ডেসটিনির অর্থ পাচার মামলার রায় পিছিয়ে ১৫ জানুয়ারি

0
149

গ্রাহকদের ২ হাজার ২৫৭ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ২২৭ টাকা পাচারের অভিযোগে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনি ২০০০ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ১৯ জনের বিরুদ্ধে চলমান মামলার রায় ঘোষণা পিছিয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রায় ঘোষণার দিন ধার্য থাকলেও রায় পুরোপুরি প্রস্তুত না হওয়ায় আদালত রায় ঘোষণার নতুন তারিখ ১৫ জানুয়ারি নির্ধারণ করেছেন।

বিষয়টি ডেসটিনির আইনজীবী এহসানুল হক সমাজী নিশ্চিত করেছেন।

২০১২ সালের ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় দুদক ডেসটিনির বিরুদ্ধে দুটি মামলা করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here