স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী রাখতে করণীয়

0
260

স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী রাখতে ব্যবহারকারীদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। অত্যধিক গরম বা ঠান্ডায় স্মার্টফোন ব্যবহার থেকে বিরত থাকুন। এ ধরনের পরিবেশে ব্যাটারির কার্যক্ষমতা হ্রাস পায়।

মোবাইল কেসসহ ফোন চার্জ করলে ডিভাইস অতিরিক্ত গরম হতে পারে, যা ব্যাটারি লাইফের ক্ষতি করে। তাই চার্জ দেওয়ার সময় কেস খুলে রাখার পরামর্শ দেওয়া হয়।

অ্যান্ড্রয়েড ফোনের Settings > Battery Optimization অপশনে গিয়ে অপ্টিমাইজেশন ফিচার চালু করুন। এটি ব্যাকগ্রাউন্ড অ্যাপ নিয়ন্ত্রণ করে ব্যাটারির সাশ্রয় নিশ্চিত করে।

ব্যাটারি কখনো শূন্য শতাংশে নামিয়ে চার্জ দেবেন না। ২৫ শতাংশ চার্জ থাকতেই চার্জ দেওয়া শুরু করুন। ব্যাটারির স্থায়িত্ব নিশ্চিত করতে ৭৫-৮০ শতাংশ চার্জ বজায় রাখুন।

এই সহজ নিয়মগুলো মেনে চললে স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী এবং কর্মক্ষম থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here