ইসকনের ১৭ নেতার ব্যাংক হিসাব স্থগিত

মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২-এর ২৩(১)(গ) ধারা অনুযায়ী ইসকন ও এর সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।

0
247

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট ১৭ জনের ব্যাংক লেনদেন ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ নির্দেশনা বৃহস্পতিবার দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠিয়েছে।

তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন কার্ত্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চণ্ডীদাস বালা, জয়দেব কর্মকার, লিপি রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী ও সজল দাস।

বিএফআইইউ তাদের চিঠিতে উল্লেখ করেছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২-এর ২৩(১)(গ) ধারা অনুযায়ী ইসকন ও এর সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। আমদানি ও রপ্তানিকারক হিসাব ছাড়া বাকি সব লেনদেন এ স্থগিতাদেশের আওতায় থাকবে।

এ ছাড়া তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের হিসাব-সংক্রান্ত নথিপত্র, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ফরম এবং শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী আগামী তিন কর্মদিবসের মধ্যে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here