সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ করা ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে নরসিংদীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় নরসিংদী থেকে সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ ও আস্তানা বন্ধ করতে প্রশাসনকে ২৪ঘন্টার আল্টিমটাম দেন বক্তারা।
শুক্রবার বা’দ জুমা নরসিংদী পৌরসভা মোড়ে বিভিন্ন মসজিদের মুসল্লি ও খতিব সহ বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দরা জড়ো হয়। পরে বিশাল একটি বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেল স্টেশনের সামনে এসে প্রতিবাদ সভা করেন।
বিক্ষোভকারীরা বলেন, চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে এই উগ্রবাদী ইসকন সংগঠনের কর্মীরা। এই সংগঠন মুসলিম ও হিন্দুদের শত্রু। ইসকন নামে সন্ত্রাসীদের দেশে কোন ঠাই নাই। তারা এ দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তাই দ্রুত তাদের নিষিদ্ধ করতে হবে।
এসময় বক্তারা নরসিংদী জেলা প্রশাসনকে আহ্বান জানান নরসিংদীর হাজিপুর থেকে ইসকনের আস্তানা বন্ধ করতে হবে। ২৪ঘন্টার ভিতর নরসিংদী থেতে ইসকনের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিলে তারা তৌহিদী জনতা তা গুড়িয়ে দেয়া হুশিয়ারি দেন।
নরসিংদী শহরের মসজিদ মাদ্রাসার খতিব ও হাজার হাজার তৌহিদী জনতার অংশ গ্রহণে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্টিত হয়। এসময় বক্তব্য রাখেন, নরসিংদী জেলা কওমি মাদ্রাসা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা শওকত হোসেন সরকার, নরসিংদী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আলী আহমেদ হোসাইনী, শাপলাচত্বর জামে মসজিদের খতিব মুফতি রফিকুল ইসলাম, জেলখানা মোড় জামে মসজিদের খতিব মুফতি সলিমল্লাহ, লোকমান সাহি জামে মসজিদের খতিব মুফতি সফি উল্লাহ প্রমূখ।


