বিচ্ছেদ ঘোষণা করেও ফের মিলনের সম্ভাবনা এআর রহমান ও সায়রা বানুর

আমরা ভেবেছিলাম, অন্তত ৩০ বছরের দাম্পত্য পূর্ণ করব। কিন্তু এমন শেষের কথা কখনও ভাবিনি। এই ভাঙনের ভার সৃষ্টিকর্তার আসন পর্যন্ত নাড়িয়ে দিতে পারে।

0
162

সঙ্গীত জগতের মহীরুহ এআর রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানুর দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনে বিচ্ছেদের খবর সম্প্রতি প্রকাশ্যে আসে। এই সিদ্ধান্ত যেমন ভক্তদের কাছে হতবাক করার মতো ছিল, তেমনই দম্পতির জন্যও এটি সহজ ছিল না। সায়রার আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন, বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া তাঁদের জন্য অত্যন্ত কষ্টকর ছিল।

রহমান নিজেও বিচ্ছেদের খবর সামনে আসার পর একটি আবেগঘন পোস্ট করেছিলেন। তিনি লেখেন, আমরা ভেবেছিলাম, অন্তত ৩০ বছরের দাম্পত্য পূর্ণ করব। কিন্তু এমন শেষের কথা কখনও ভাবিনি। এই ভাঙনের ভার সৃষ্টিকর্তার আসন পর্যন্ত নাড়িয়ে দিতে পারে। তবু এই কষ্টের মধ্যেও জীবনের নতুন অর্থ খুঁজে নেওয়ার চেষ্টা করছি।

বিচ্ছেদের কারণ হিসেবে দাম্পত্যে তিক্ততার কথা উল্লেখ করা হয়েছে। তবে এই বিচ্ছেদ চূড়ান্ত কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সায়রার আইনজীবী বলেছেন, সম্পর্ক একেবারে জোড়া লাগা অসম্ভব, এমনটা বলা হয়নি। দু’জনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট স্বচ্ছতা রয়েছে।

রহমান ও সায়রার ভক্তরা তাঁদের এক হওয়ার সম্ভাবনায় আশাবাদী। যদিও দম্পতির কাছ থেকে এই বিষয়ে সরাসরি কোনও মন্তব্য আসেনি, তবে ভাঙা সম্পর্ক পুনরুদ্ধারের সুযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এখন প্রশ্ন হচ্ছে, সত্যিই কি এই দম্পতি তাঁদের সম্পর্ক পুনরায় গড়বেন, নাকি দুই প্রান্তে আলাদা জীবন বেছে নেবেন? সময়ই এর উত্তর দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here