বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৪ ক্যাটাগরির মোট ৪৮টি পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ:
১. অফিস সহকারী
পদসংখ্যা: ৩৫
যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান। সাঁটলিপি ও কম্পিউটার টাইপিংয়ে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার।
বয়স: ১৮ থেকে ৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত)।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)।
২. মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী
পদসংখ্যা: ৬
যোগ্যতা: ন্যূনতম এইচএসসি বা সমমান। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং ইংরেজি ও বাংলায় টাইপিংয়ে যথাক্রমে ২০ ও ২০ শব্দের গতি থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত)।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)।
৩. ড্রাইভার
পদসংখ্যা: ২
যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি। বৈধ লাইসেন্সধারী ও পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত)।
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)।
৪. সুইপার (পরিচ্ছন্নতাকর্মী)পদসংখ্যা: ৫
যোগ্যতা: ন্যূনতম অষ্টম শ্রেণি বা সমমান।
বয়স: ১৮ থেকে ৩২ বছর (বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত)।
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা (গ্রেড–২০)।
প্রার্থীদের অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন বিজ্ঞপ্তিতে উল্লেখিত ওয়েবসাইট।
আবেদন ফি
১ থেকে ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং অনলাইন ফি ২৩ টাকা, মোট ২২৩ টাকা।
৪ নম্বর পদের জন্য ১০০ টাকা এবং অনলাইন ফি ১২ টাকা, মোট ১১২ টাকা।
ফি টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময় ২ ডিসেম্বর ২০২৪ থেকে ১৭ ডিসেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।