ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে অজ্ঞাতপরিচয় এক তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৮টার দিকে শ্রীনগর উপজেলার দোগাছি সার্ভিস সড়কে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে যায়।
স্থানীয়রা জানান, আজ ভোরে ওই তরুণীকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হাঁটতে দেখছে তারা। তবে কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারেনি।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ওই তরুণীর লাশ উদ্ধার করি। লাশের পাশ থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।


