সুসন্তান লাভে নবী-রাসুলদের দোয়া

সুসন্তান দুনিয়া ও আখিরাত উভয়েই শান্তির কারণ। নবী-রাসুলদের দোয়াগুলো থেকে আমরা শিক্ষা পাই যে সুসন্তান লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা এবং চেষ্টা চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

0
206

পবিত্র কোরআনে সুসন্তান লাভের জন্য নবী-রাসুলদের বিভিন্ন দোয়া উল্লেখ করা হয়েছে। তাদের দোয়া শুধু তাদেরই নয়, আজকের দিনের মানুষদের জন্যও অনুসরণীয়। মহান আল্লাহর কাছে নেক সন্তান লাভের জন্য তাঁরা যে দোয়াগুলো করেছিলেন, সেগুলো তুলে ধরা হলো।

আল্লাহর নবী ইবরাহিম (আ.) নেক সন্তান লাভের জন্য দোয়া করেছিলেন। তাঁর দোয়া কবুল করে আল্লাহ তাঁকে নেক সন্তান দান করেন।

দোয়া:
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
উচ্চারণ: রাব্বি হাবলি মিনাস সলেহিন।
অর্থ: হে আমার রব! আমাকে এক উত্তম সন্তান দান করুন। (সুরা সাফফাত, আয়াত: ১০০)

জাকারিয়া (আ.) বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে সুসন্তানের জন্য প্রার্থনা করেন। তাঁর দোয়া আল্লাহ কবুল করেন এবং তাঁকে সন্তান দান করেন।

দোয়া:
رَبِّ هَبْ لِي مِن لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاء
উচ্চারণ: রাব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়্যাতান ত্বাইয়্যিবাহ, ইন্নাকা সামিউদ দুআ।
অর্থ: হে আমার রব! আপনার পক্ষ থেকে আমাকে উত্তম বংশধর দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী। (সুরা আলে ইমরান, আয়াত: ৩৮)

আল্লাহর প্রিয় বান্দারা সবসময় নেক সন্তান এবং পুণ্যবান জীবনসঙ্গীর জন্য দোয়া করেন।

দোয়া:
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
উচ্চারণ: রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন, ওয়া জা’আলনা লিল মুত্তাকিনা ইমামা।
অর্থ: হে আমাদের প্রতিপালক! আমাদের জীবনসঙ্গী এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদেরকে আল্লাহভীরুদের জন্য আদর্শ বানান। (সুরা ফুরকান, আয়াত: ৭৪)

সুসন্তান দুনিয়া ও আখিরাত উভয়েই শান্তির কারণ। নবী-রাসুলদের দোয়াগুলো থেকে আমরা শিক্ষা পাই যে সুসন্তান লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা এবং চেষ্টা চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মহান আল্লাহ সবাইকে নেক সন্তান দান করুন এবং তাদেরকে আল্লাহভীরু ও সৎকর্মশীল হিসেবে গড়ে তুলুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here