এক বোনের মৃত্যুর খবরে আরেক বোনের মৃত্যু

0
192
মরদেহ
গ্রাফিক্স: টিডিএস

নওগাঁর মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর সরকার পাড়া এলাকায় নওগাঁর মহাদেবপুরে এক বোনের মৃত্যুর খবর শুনে মারা গেলেন আরেক বোন।

শনিবার (৩০ নভেম্বর) ভোরে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। মৃত দুই বোন হলেন- লক্ষ্মী রাণী (৬৫) ও সরস্বতী রাণী (৬৫)।

স্থানীয়রা জানান, লক্ষ্মী রাণী ও সরস্বতী রাণী চার বোনের মধ্যে দুই যমজ। তারা সবাই বাবার বাড়ি সরস্বতীপুর সরকার পাড়ায় বসবাস করতেন। লক্ষ্মী রাণী দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। শনিবার ভোরে তার মৃত্যুর খবর শোনার সঙ্গে সঙ্গে যমজ বোন সরস্বতী রাণীও মৃত্যুবরণ করেন।

প্রতিবেশী ও সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী জনি সরকার জানান, চার বোনই বিয়ের পর তাদের স্বামীদের নিয়ে বাবার বাড়িতে থাকতেন। একসঙ্গে দুই যমজ বোনের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here