চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল, আটক ৮

0
5
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল, আটক ৮

চট্টগ্রামে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি ও আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নগরের বায়েজিদ বোস্তামী থানার কুয়াইশ অক্সিজেন সড়কের অনন্যা আবাসিক এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। রাতে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে।

ভিডিওতে দেখা যায়, ৪০ থেকে ৫০ জনের একটি দল মিছিলে অংশ নিয়ে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছে। অংশগ্রহণকারীদের অনেকের মাথায় লাল টুপি ছিল।

বায়েজিদ বোস্তামী থানার ওসি আব্দুল করিম জানান, মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইতোমধ্যে আটজনকে আটক করা হয়েছে এবং তাদের পরিচয় যাচাই করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here