দণ্ডপ্রাপ্ত ছেলেকে ক্ষমা করলেন বাইডেন

0
172
জো বাইডেন ও হান্টার বাইডেন
জো বাইডেন ও হান্টার বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার পুত্র হান্টার বাইডেনকে দুটি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ক্ষমা করেছেন। যদিও তিনি আগে বলেছিলেন, ছেলের বিচারকাজে হস্তক্ষেপ করবেন না, তবে রোববার এক বিবৃতিতে ক্ষমার ঘোষণা দেন।

বাইডেন জানান, হান্টারের সাজা সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আদালতের ব্যর্থতার ফল। তিনি বলেন, শুধু আমার ছেলে হওয়ার কারণে তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

মাদকাসক্তি ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে হান্টার বাইডেনকে। দীর্ঘদিন ধরে এসব বিষয় নিয়ে তাঁকে ভুগতেও হয়েছে। তিনি ২০১৮ সালে কোকেনে আসক্তির কথা স্বীকার করেন। ২০১৫ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান হান্টারের বড় ভাই বিউ বাইডেন। হান্টার বাইডেন তাঁর আত্মজীবনী ‘বিউটিফুল থিংস’-এ লিখেছেন, ভাইয়ের মৃত্যুর পর তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। ২০১৯ সালে হান্টার মাদক ছাড়েন। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, দেশটির নাগরিকদের অস্ত্র কেনার অধিকার রয়েছে। কিন্তু অস্ত্র কেনার সময় একজন ব্যক্তিকে আবেদনপত্রে অবশ্যই এটা উল্লেখ করতে হবে যে তিনি মাদকে আসক্ত কি না।

এছাড়া চলতি বছরের ৬ সেপ্টেম্বর কর ফাঁকির মামলায় ১৭ বছরের কারাদণ্ড হয় হান্টারের। ২০১৬ ও ২০১৯ সালের মধ্যে ইচ্ছাকৃতভাবে ১ কোটি ৪০ লাখ ডলার আয়কর দেননি এ অভিযোগ ছিল মামলায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here