কুসুমের ‘শরতের জবা’ আসছে ১২ ডিসেম্বর

0
148

কুসুম শিকদারের পরিচালিত ও অভিনীত ছবি ‘শরতের জবা’ প্রেক্ষাগৃহের পর এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। আগামী ১২ ডিসেম্বর বিকেল ৩টায় ছবিটি স্ট্রিমিং শুরু হবে।

গত ১১ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাওয়া এই ছবিটি মাল্টিপ্লেক্স দর্শকদের মাঝে প্রশংসিত হয়েছিল। এবার প্রেক্ষাগৃহে মুক্তির মাত্র দুই মাসের মাথায় ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি উপভোগের সুযোগ পাচ্ছেন দর্শকরা। ছবিটি দেখতে আইস্ক্রিন প্ল্যাটফর্মে মাত্র ২০ টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হবে।

কুসুম শিকদারের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে নেওয়া গল্পে নির্মিত হয়েছে এই থ্রিলার সিনেমা। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স। একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে উঠে এসেছে অতৃপ্ত প্রেম, বারবার আঘাত, এবং কিছু অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনাগুলো।

একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প ‘শরতের জবা’। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে একেক প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে তার সঙ্গে? এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে শরতের জবা।

কুসুম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া ও শহিদুল আলম সাচ্চু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here