টমেটো খেত থেকে লাশ উদ্ধার

0
174
মরদেহ
গ্রাফিক্স: টিডিএস

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম এলাকায় এক টমেটো খেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে খেজুর বাগান ব্রিজের উত্তর পাশে লাশটি পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, জ্যাট পেইন্টস কারখানার পিছনে মো. হাসেন ফকিরের ছেলে জীবন ফকিরের টমেটো খেতে কাজ করার সময় স্থানীয়রা লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশের পরনে ছিল লুঙ্গি, নীল রঙের শার্ট এবং একটি জ্যাকেট। মৃত ব্যক্তির কোমরে একটি অটোরিকশার চাবি এবং শার্টের পকেটে একটি বাটন মোবাইল, একটি টর্চ লাইট ও কিছু নগদ টাকা পাওয়া গেছে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি একজন অটোরিকশা চালক হতে পারেন। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here