বাংলাদেশ এখন ঐক্যবদ্ধ : মামুনুল হক

0
130

ভারতের সাম্রাজ্যবাদীর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকালে নওগাঁর সদর উপজেলা আমতলী মোড় জামে মসজিদ এলাকায় তাফসিরুল কোরআন ও শানে রিসালাম সম্মেলনে এই আহ্বান জানান তিনি।

মামুনুল হক বলেন, অন্তর্বর্তী সরকার, আলেম সমাজ ও সব রাজনৈতিক দলসহ সারা বাংলদেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে। জাতি ঐক্যবদ্ধ থাকলে যত বড় সাম্রাজ্যবাদী শক্তি হোক না কেন বাংলাদেশের মানুষকে পরাজিত করতে পারবে না।

তিনি বলেন, ভারতের সাম্রাজ্যবাদী সূচনা হয়েছিল ১৯৭২ সালে সংবিধানে। এজন্য এই সরকারকে বাংলাদেশ থেকে ভারতীয় সংবিধান বাতিল করতে হবে। তাহলে ফ্যাসিবাদের শিকড় উপড়ে যাবে। আর কোনো দিন তারা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না।

সংবিধান সংস্কারের জন্য যে যার মতামত দিচ্ছে উল্লেখ করে মামুনুল হক বলেন, আমরা তৌহিদি জনতার পক্ষে স্পষ্ট মতামত দিতে চাই। বাংলাদেশে কুরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে না। আর যদি কুরআন-সুন্নাহ বিরোধী কোনো আইন থাকে তাহলে সেই আইনকে প্রতিহত করার জন্য যুদ্ধের প্রয়োজন হলেও আলেম সমাজ প্রস্তুত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here